ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
Printed Edition
নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তানভীর (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তানভীর ফুলবাড়ী উপজেলার দুধিয়াপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। ফেসবুকে ভুক্তভোগী ওই তরুণীর (১৭) সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।