গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

Printed Edition

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্য সামনে রেখে গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোমস্তাপুর উপজেলার রহনপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক সম্পাদক অধিদফতর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলি, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, তোজাম্মেল হোসেন একাডেমির শিক্ষিকা পারুল খাতুন , ডাসকো প্রতিনিধি আবুল বাসার, ব্র্যাক প্রতিনিধি সুমতি একা, নারী কর্মী মিতালি পাড়ে প্রমুখ। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।