শীতবস্ত্র বিতরণ
হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশন
Printed Edition
হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার তালগাছিয়া সংগঠনের কার্যালয়ের সামনের মাঠে শীতবস্ত্র ও ক্যাম্পিন অনুষ্ঠিত হয়। এ সময় পাঁচ শতাধিক শীতার্তের মাঝে কম্বল ও দুই শতাধীক ডেন্টাল রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা ছাড়াও দুইজন অসুস্থ রোগীকে আর্থিক সহযোগিতা করে সংগঠনটি। ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি আরিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, তালগাছিয়া মাদরাসার পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশরাফী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা হেলাল কিরন, ইউপি সদস্য মাছুম বিল্লাহ, সংগঠনের উদ্যোক্তা, আশরাফুল ইসলাম আমিন, এনামুল হক রিন্টু, মিজানুর রহমান তুহিন, খাইরুল ইসলাম, জহিরুল ইসলাম, আবুল বাশার, কাওসার হাওলাদার প্রমুখ। কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা।