জামালপুরের ৫টি আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
Printed Edition
খাদেমুল বাবুল জামালপুর
জামালপুরের সর্বমোট পাঁচটি আসনে বিএনপি থেকে যারা চূড়ান্ত মনোনয়ন পেলেন তারা হলেন : জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ (ইসলামপুর) আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে কেন্দ্রীয় জলবায়ুবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম এবং জামালপুর-৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জামালপুর-২ পৌরসভার সাবেক দুইবারের মেয়র অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
জামালপুর-২ আসনে মনোনয়নপ্রাপ্ত সুলতান মাহমুদ বাবুর সাথে মোবাইল ফোনে জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি হাতে পেয়ে তিনি সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি তিনি অন্য যারা দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সাথে মিলেমিশে ধানের শীষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।