জাগুয়ার
Printed Edition
ছোট্ট বন্ধুরা,
তোমরা জাগুয়ার দেখেছ কি? এটি কী?
বিড়ালজাতীয় বড় আকারের মাংসাশী জন্তুবিশেষ। জাগুয়ার আমাদের দেশের প্রাণী নয়। এটি কোথায় পাওয়া যায়? মধ্য ও দক্ষিণ আমেরিকায়। জাগুয়ার দেখতে অনেকটা বাঘের মতো। বেশ বড়। তবে এটি বাঘ ও সিংহের চেয়ে ছোট হয়। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
-ইমরুল হাসান