আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার প্রদান

Printed Edition
artho-1
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার প্রদান

শরীয়াহ্ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বৈধ পথে রেমিট্যান্স প্রবাহকে উৎসাহ প্রদান এবং প্রবাসী গ্রাহকদের সম্মাননা জানাতে ঈদুল ফিতর রেমিট্যান্স ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে নির্বাচিত তিনজন গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেন। ক্যাম্পেইনের আওতায় প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার হিসেবে ফ্রিজ প্রদান করা হয়।

ক্যাম্পেইনের আওতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারপ্রাপ্তরা হলেন- ব্যাংকের নরসিংদী হাতিরদিয়া এজেন্ট আউটলেটের গ্রাহক মোছা: মারজিয়া, ব্রাহ্মণবাড়িয়া চান্দলা এজেন্ট আউটলেটের লাকী আক্তার এবং কাঠগড়া শাখার মো: সুমন মিয়া।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল্লাহ আল মামুন, মো: ফজলুর রহমান চৌধুরী,মো: আমিনুল ইসলাম ভূঁইয়া, মো: আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন, এস এম আবু জাফর, সৈয়দ আবুল হাশেম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: হাবিব উল্লাহ্, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মীর মোহাম্মদ হাসানুল জাহেদসহ ব্যাংকের অন্যান্য শীর্ষ নির্বাহী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।