সিভাসুতে ‘ল্যাবরেটরি সেফটি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Printed Edition
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হয়েছে ‘ওহফঁপঃরড়হ ঃড় ষধনড়ৎধঃড়ৎু ংধভবঃু ভড়ৎ ঢ়ড়ংঃ-মৎধফঁধঃব ংঃঁফবহঃং’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। রোববার বিশ্ববিদ্যালয়ের পোলট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন স্নাতকোত্তর শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন পিআরটিসির পরিচালক প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবির। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সিভাসুর প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবির, প্রফেসর ড. আবদুল আহাদ, প্রফেসর ড. সোহেল আল ফারুক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ইনকেয়াজ উদ্দিন এবং আইসিডিডিআর,বি’র বায়োসেফটি অফিসের প্রধান ড. আসাদুল গণি। বিজ্ঞপ্তি।