মিয়ানমারে প্রথম পর্বে ৫২ শতাংশ ভোট পড়ার দাবি জান্তার
Printed Edition
রয়টার্স
মিয়ানমারের জান্তা জানিয়েছে, তিন ধাপের জাতীয় নির্বাচনের প্রথম পর্বে মোট ভোটারদের অর্ধেকের বেশি তাদের ভোট প্রয়োগ করেছে। দেশটিতে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে এটি প্রথম নির্বাচন। চলমান গৃহযুদ্ধের মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, অবসরপ্রাপ্ত জেনারেলদের নেতৃত্বে গঠিত সামরিক বাহিনীপšী’ ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিই আবার ক্ষমতায় আসবে। জাতিসঙ্ঘ, কিছু পশ্চিমা দেশ ও মানবাধিকার সংস্থাগুলো বলেছে, নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়নি। কারণ এতে জান্তাবিরোধ রাজনৈতিক দলগুলোকে অংশ নিতে দেয়া হয়নি আর নির্বাচনের সমালোচনাকে আইনি করে নিষিদ্ধ করা হয়েছে।