অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেমিফাইনালে কোকো গফ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে দারুণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের কোকো গফ। মিরা আন্দ্রিভার বিপে এক সেট পিছিয়ে পড়ার পর দুই ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত ২-৬, ৭-৬ (৯-৭), ৬-২ গেমে জয় পেয়েছেন চতুর্থ বাছাই এই আমেরিকান তারকা। সেমিফাইনালে তার প্রতিপ নতুন বিশ্বনম্বর এক এলেনা রিবাকিনা।
প্রথম সেটে গফকে কার্যত উড়িয়ে দেন আন্দ্রিভা। মাত্র ২৬ মিনিটে ৬-২ গেমে সেটটি জিতে নেন রুশ তরুণী। প্রথম ২১ পয়েন্টের মধ্যে গফ জিততে পারেন মাত্র পাঁচটি। তবে দ্বিতীয় সেটে ম্যাচের চিত্র পাল্টাতে শুরু করে।
দ্বিতীয় সেটে দুবার ব্রেক এগিয়ে গিয়েও সেই সুবিধা ধরে রাখতে পারেননি গফ। ৪-২ ও ৫-৩ গেমে এগিয়ে থেকেও আন্দ্রিভাকে ম্যাচে ফেরার সুযোগ দেন তিনি। টাইব্রেকেও শুরুটা ভালো হয়নি। ডাবল ফল্ট করে চাপ বাড়িয়ে ফেলেন। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের স্নায়ু ধরে রাখেন ২২ বছর বয়সী গফ।
টাইব্রেকের ১৬ পয়েন্টের লড়াইয়ে ৯-৭ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান তিনি। এর মধ্যে দু’টি ম্যাচ পয়েন্টও বাঁচাতে হয় তাকে। সেই মুহূর্তটিই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তৃতীয় সেটে আর কোনো সুযোগ দেননি গফ। আন্দ্রিভার ১৪টি আনফোর্সড ভুলের বিপরীতে গফ করেন মাত্র দু’টি। শেষ পর্যন্ত ৬-২ গেমে সেট জিতে নিশ্চিত করেন সেমিফাইনাল।
‘আমি শুধু চেয়েছিলাম কোনো আফসোস ছাড়া কোর্ট ছাড়তে,’ বলেন গফ। ঘরের দর্শকদের সমর্থনও তাকে শক্তি জুগিয়েছে। ২০২৩ সালে ইউএস ওপেনের শিরোপা জেতার পর এবার নিউ ইয়র্কে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলেন তিনি। একই সাথে টানা দ্বিতীয় গ্র্যান্ড সø্যামে শেষ চারে জায়গা করে নিলেন দুইবারের গ্র্যান্ড সø্যাম চ্যাম্পিয়ন।
অন্য দিকে দিনের আরেক কোয়ার্টার ফাইনালে জেং চিনওয়েনকে ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন এলেনা রিবাকিনা। প্রথম সেট হারলেও পরের দুই সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান দ্বিতীয় বাছাই কাজাখ তারকা। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্যারিয়ারে বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে ওঠা নিশ্চিত করেছেন তিনি।
এদিকে পুরুষ এককে দুর্দান্ত জয় পেয়েছেন শীর্ষ বাছাই আলেকজান্ডার জভেরেভ। বোটিক ফান দে জান্ডসখুল্পকে সরাসরি তিন সেটে ৬-২, ৭-৫, ৬-১ গেমে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন জার্মান তারকা।
জভেরেভ জানান, আগের রাতে ভোর সাড়ে ৩টা পর্যন্ত বেন শেলটন ও কার্লোস আলকারাজের কোয়ার্টার ফাইনাল দেখেছেন তিনি। ওই ম্যাচটি স্থানীয় সময় ভোর ৩টা ৩৪ মিনিটে শেষ হয়ে ইউএস ওপেন ইতিহাসের সবচেয়ে দেরিতে শেষ হওয়া ম্যাচের রেকর্ড গড়ে। তবে ঘুমের ঘাটতি তার পারফরম্যান্সে প্রভাব ফেলেনি। বরং জভেরেভের জন্য এটি বিশেষ এক মৌসুম। ক্যারিয়ারে প্রথমবার এক মৌসুমে চারটি গ্র্যান্ড সø্যামের সবকটিতেই সেমিফাইনালে উঠেছেন তিনি। ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড সø্যাম শিরোপা জয়ের পর উইম্বলডনের ফাইনালেও উঠেছিলেন এই জার্মান। সেমিফাইনালে জভেরেভের প্রতিপ কারেন খাচানভ। আলেক্সান্ডার ব্লকস চোটের কারণে ম্যাচ ছেড়ে দেয়ায় ৬-২, ৭-৫, ৩-২ অবস্থায় জয় পান রুশ তারকা। শেষবার ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড সø্যামের সেমিফাইনালে উঠেছিলেন খাচানভ। এবারের ইউএস ওপেনে তাই তার সামনে দীর্ঘদিন পর ফাইনালে ওঠার সুযোগ।