পিসিআইইউ রোভার স্কাউটদের বার্ষিক ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

Printed Edition
artho-3
পিসিআইইউ রোভার স্কাউটদের বার্ষিক ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) রোভার স্কাউট গ্রুপের দ্বিতীয় বার্ষিক ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান গত সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই কর্মসূচির প্রথম দিনে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা খাগড়াছড়ির আলুটিলা গুহা, রিছাং ঝর্ণাসহ বিভিন্ন প্রাকৃতিক এলাকায় হাইকিং, বনকলা ও প্রকৃতি পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।

দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের ডিআরএসএল (ডিস্ট্রিক্ট রোভার স্কাউট লিডার) এস এম হাবিবুল্লাহ হিরু এবং আরএসএল (রোভার স্কাউট লিডার) মাসুদা বেগম রেক্সনা।

এ ছাড়াও অনুষ্ঠানে মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান, প্রক্টর মো: রাশেদ খান মিলন এবং ইংরেজি বিভাগের সভাপতি এ এস এম ইফতেখারুল আজম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাচারাল সায়েন্স বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক এস এম ওসমান গনি।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী রোভার স্কাউটদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।