এসএসসি পরীক্ষার প্রস্তুতি : ইসলাম শিক্ষা
চতুর্থ অধ্যায় : আখলাক
Printed Edition
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : আখলাক’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৫। ভাগ্য নির্ধারক শর, লটারি ও হাউজি হচ্ছে-
(ক) ভালো কাজ
(খ) একই বস্তু
(গ) বিধর্মীদের কাজ
(ঘ) তিন জাতীয় তিনটি হারাম কাজ
২৬। কোনটি আখলাকে হামিদাহ?
র. সত্য বলা রর. নামাজ পড়া
ররর. আল্লাহর ভয়
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) রর (গ) ররর (ঘ) র ও ররর
২৭। ইলমে লাদুনী বলা হয়-
(ক) কুরআনের এলেমকে
(খ) হাদিসের ইলেমকে
(গ) ফিকহের ইলেমকে
(ঘ) তাসাউফের ইলেমকে
২৮। মানুষের শ্রেষ্ঠত্ব কিসের ওপর নির্ভর করে?
(ক) মানবতাবোধ
(খ) সামাজিক মর্যাদা
(গ) ধনসম্পদ
(ঘ) প্রতিপত্তি
২৯। মহান আল্লাহর নিকট কে বেশি প্রিয়?
(ক) যারা আল্লাহকে ভালোবাসেন (খ) যারা মহানবী সা: কে ভালোবাসেন
(গ) যারা মাতাপিতাকে ভালোবাসেন
(ঘ) যারা তাঁর সৃষ্টিকে ভালোবাসেন
৩০। সকল পাপের জননী-
(ক) খিয়ানত (খ) মিথ্যা
(গ) সত্য (ঘ) গিবত
৩১। সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার পূর্বশর্ত-
(ক) ন্যায়বিচার প্রতিষ্ঠা করা (খ) আহদ পালন করা
(গ) শালীনতা বজায় রাখা (ঘ) আমানত রক্ষা করা
৩২। ‘আব্রু’ শব্দ দ্বারা কী বোঝায়?
(ক) পর্দা (খ) সতর
(গ) পোশাক (ঘ) ইজ্জত
৩৩। তাকওয়াবান মানুষ খারাপ কাজ থেকে দূরে থাকে, কেননা-
(ক) তাকওয়া মানুষকে ভীরু করে (খ) তাকওয়া মানুষকে ইসলাম জানতে আগ্রহী করে
(গ) তাকওয়া মানুষকে সত্য-মিথ্যার প্রভেদ শিখায়
(ঘ) তাকওয়া মানুষকে নিষ্ঠাবান করে তোলে
৩৪। সৃষ্টির সেবা করবো কেন?
(ক) ধন্যবাদ পাওয়ার জন্য (খ) জনপ্রিয় হওয়ার জন্য
(গ) আল্লাহর প্রিয় হওয়ার জন্য (ঘ) নিজেকে প্রতিষ্ঠা করার জন্য
উত্তর : ২৫। ঘ ২৬। ঘ ২৭। ঘ ২৮। ক ২৯। ঘ ৩০। খ ৩১। ক ৩২। গ ৩৩। ঘ ৩৪। গ।