বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ আজ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

থাইল্যান্ডে অবস্থান করা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের প্রথম প্রস্তুতি ম্যাচ আজ। ভারতের সাথে এই ম্যাচ আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে। এর পর ২৭ তারিখে জর্দানের সাথে দ্বিতীয় ম্যাচ আফঈদা খন্দকার প্রান্তিদের। এএফসি অনূর্ধ্ব-২০ আসরে ১ এপ্রিল স্বাগতিক থাইল্যান্ডের সাথে প্রথম ম্যাচ লাল-সবুজদের।