মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো: মহিউদ্দিন
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো: মহিউদ্দিন। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এবং সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও আলহাজ আধুল হাইয়ের ছোট ভাই।
গত বুধবার বেলা ১টার দিকে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে সকাল থেকেই মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দঝ করে মুন্সীগঞ্জ জেলা শহরে ব্যাপক গণজমায়েত ঘটে। সদর উপজেলা, গজারিয়া উপজেলা ও দুই পৌরসভার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জেলা প্রশাসকের কার্যালয় সংলগং এলাকায় জড়ো হন। এ সময় ‘মহিউদ্দিন ভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।