মিরসরাই পীরের স্ত্রী অসুস্থ দোয়া কামনা
Printed Edition
মিরসরাই দরবার শরিফের পীর ও আন্তর্জাতিক মোফাচ্ছিরে কুরআন ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সহসভাপতি, আল্লামা আব্দুল মোমেন নাছেরীর স্ত্রী- শামিমা আক্তার নাছেরী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইবনেসিনা হাসপাতালে অবচেতন অবস্থায় আছেন। তিনি প্রফেসর ডা: রিয়াজ উদ্দিন দানিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ।
মিরসরাই পীর মাওলানা আব্দুল মোমেন নাছেরী বলেন, মানুষকে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। তিনিই রোগ দেন। আবার তিনিই শেফা দান করেন।
তবে মানুষের দোয়া মহান আল্লাহ সম্মানের সাথে গ্রহণ করেন। তাই স্ত্রীর রোগ মুক্তির জন্য তিনি দেশবাসী ও আলেম সমাজের কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।