বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের এজিএম
Printed Edition
বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিঃ (বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. এর একটি সাবসিডিয়ারি কোম্পানি) এর ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির চেয়ারম্যান ও বিডিবিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো: জসীম উদ্দিন সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক মো: আবদুর রউফ, মোহাম্মদ আমিনুল হক, এফসিএ, সারমিন সুলতানা, পারভীন আকতার, সেখ সারাফাত ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক এবং কোম্পানির শেয়ার হোল্ডার কামাল উদ্দিন আহমেদ মোল্লা ও বিআইএসএলের কোম্পানি সচিব মো: সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।