আইজিপির সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

Printed Edition
3rd-4
রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি মো: আলী হোসেন ফকিরের সাথে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

আইজিপি মো: আলী হোসেন ফকিরের সাথে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক গতকাল বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সাক্ষাতে যুক্তরাজ্যের হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি ও ভুয়া দলিলাদি যাচাই সংক্রান্তে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে হাইকমিশনারকে অবগত করেন। এ ক্ষেত্রে তিনি পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।