পার্কভিউ হসপিটালের আয়োজনে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition
artho-5
পার্কভিউ হসপিটালের আয়োজনে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র হজ ২০২৬ উপলক্ষে হাজী এবং হজে গমনেচ্ছুক চিকিৎসকদের অংশগ্রহণে পার্কভিউ হসপিটালের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পার্কভিউ কনফারেন্স হলে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা: আহামদ রহিম এবং সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ফাইনান্স ডিরেক্টর ডা: মোহাম্মদ ইউসুফ। কর্মশালায় হজের পরিচিতি ও এর তাৎপর্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আল-আজহারী। ‘ঞৎধাবষ ্ ঐবধষঃয ঞরঢ়ং ভড়ৎ চরষমৎরসং’ বিষয়ে দিকনির্দেশনা দেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিম। হজের নিয়মাবলি, করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক আ ক ম আবদুল কাদের, অধ্যাপক। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে হজের গুরুত্ব নিয়ে আলোচনা করেন অধ্যাপক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিরেক্টর ডা: ফয়সাল মো: ইউনুস, ডা: আ ই ম ন জাহাঙ্গীর সেলিম, ডা: আশেক ইলাহি, ডা: মোহাম্মদ মামুন, ডা: মোহাম্মদ নূর, ডা: মোহাম্মদ ইকবাল হোসেন, ডা: মো: ফারহান মুনতাসীর, ডা: শারমিন আক্তার, ডা: আরমানা শারমিন খান, ডা: হুমাইরা আক্তার, ডা: নাসির উদ্দিন, ডা: নাজিবুর রহমান খোকন, ডা: ফারজানা কাউকাব, ডা: শাদ্দাত হোসেন, ডা: আনসার আহমেদ, আবদুল্লহ আল মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি।