পরিবেশবান্ধব কিচেন সিংক বাজারে আনল আরএফএল

Printed Edition
artho-4
পরিবেশবান্ধব কিচেন সিংক বাজারে আনল আরএফএল

বাংলাদেশে তৈরি সর্বপ্রথম পরিবেশবান্ধব প্যাসিভেশন পলিশড স্টেইনলেস স্টিলের কিচেন সিংক বাজারে এনেছে শিল্পগ্রুপ আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল)। শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে পণ্যটির মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। তিনি বলেন, ‘আমরা সবসময় বিশ্বমানের প্রযুক্তি স্থানীয় ভোক্তাদের কাছে পৌঁছে দিতে গুরুত্ব দিয়ে থাকি। বাংলাদেশের প্রথম প্যাসিভেশন পলিশড কিচেন সিংক উন্মোচন টেকসই উৎপাদন ব্যবস্থা এবং পরিবেশগত প্রভাব হ্রাসের প্রতিশ্রুতির প্রতিফলন। সিংকটি প্যাসিভেশন পদ্ধতিতে পলিশড হওয়ায় এটিতে শরীরের জন্য ক্ষতিকর কোনো রাসায়নিক প্রভাব থাকে না এবং এতে ব্যবহৃত হয়েছে ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল, যা মরিচা প্রতিরোধী, ব্যাকটেরিয়া জমার প্রবণতা কমায় এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য উপযোগী।’

আরএফএল কিচেন সিংক এর হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম বলেন, ‘চারটি সাইজে প্যাসিভেশন পলিশড কিচেন সিংক বাজারে পাওয়া যাবে, এর মধ্যে ডাবল বোল সিংকের সর্বোচ্চ খুচরা মূল্য চার হাজার টাকা, সিঙ্গেল বোল সিংকের সর্বোচ্চ খুচরা মূল্য এক হাজার ৭০০ টাকা থেকে দুই হাজার ৭৫০ টাকা পর্যন্ত। অনুমোদিত ডিলারের মাধ্যমে সারা দেশে সিংকটি পাওয়া যাবে। এ ছাড়া কেনাকাটার জনপ্রিয় সাইট অথবা ডটকম (িি.িড়ঃযড়নধ.পড়স) এর মাধ্যমেও ক্রেতারা কিচেন সিংক ক্রয় করতে পারবেন।’ বিজ্ঞপ্তি।