হবিগঞ্জ প্রেস ক্লাবের কমিটি

সভাপতি নাহিজ সম্পাদক মজিদ

Printed Edition

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬ সনের জন্য কমিটি গঠন করা হয়েছে। দৈনিক দিনকাল ও বাংলাভিশন টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা- দৈনিক বাংলাদেশ সময়ের হবিগঞ্জ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু সহসভাপতি, বাংলাদেশ বেতার ও দৈনিক কালের কন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী সহ-সাধারণ সম্পাদক, বৈশাখী টিভির হবিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান তারেক কোষাধ্যক্ষ, মোহনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি ছানু মিয়া দফতর ও প্রকাশনা সম্পাদক, এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলী ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক। এছাড়া কার্যকরী কমিটিতে আরো ১০ জনকে নির্বাচিত করা হয়েছে।

সদস্য হলেন- গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাশেদ আহমেদ খান, আব্দুল হালীম, আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, কাউছার আহমেদ, সুকান্ত গোপ এবং মোহাম্মদ নায়েব হোসাইন।