ফাইনালেই যেতে পারলেন না ইমরানুর

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রথম এবং একমাত্র স্বর্ণপদক এনে দিয়েছিলেন ইমরানুর রহমান। তবে এবার আশা জাগিয়েও ফাইনালে উঠতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব । চীনের তিয়ানজিন শহরে গতকাল ৬০ মিটার স্প্রিন্টের প্রথম সেমিফাইনালে তৃতীয় হয়ে বাদ পড়েন তিনি।