দাউদকান্দি উত্তর ইউনিয়নে পথসভা

ধানের শীষে ভোট দিলে গণতন্ত্র উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে : ড. খন্দকার মারুফ

Printed Edition
3rd-8
দাউদকান্দিতে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন ড. খন্দকার মারুফ হোসেন : নয়া দিগন্ত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, কেবলমাত্র ধানের শীষে ভোট দিলে গণতন্ত্র, উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশে বিরাজমান সমস্যার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হলে ধানের শীষকেই বিজয়ী করতে হবে। কারণ ধানের শীষের দল ছাড়া অতীতে কেউ জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি। এটি আজ সবার কাছে প্রমাণিত সত্য। বিএনপি যখনই ক্ষমতায় থাকে- দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুশাসন ও আইনশৃঙ্খলাসহ সব ক্ষেত্রে উন্নয়ন তরান্বিত হয়। ১২ ফেব্রুয়ারির ভোটে বিএনপি সরকার গঠন করলে দেশ উন্নত সমৃদ্ধ হবে । দেশের মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে, জানমাল নিয়ে নিরাপদে থাকবে। অতীতে ধানের শীষে ভোট দিয়ে মানুষ ঠকেনি, বরং জিতেছে। তিনি শুক্রবার দাউদকান্দি উত্তর ইউনিয়নে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে দাউদকান্দি উত্তর ইউনিয়নের নন্দনপুর, কদমতলী, কান্দারগাঁও, ভিটিকান্দি, হাসনাবাদ, বাজরা, চেঙ্গাকান্দি এবং গোলাপের চরে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ড. খন্দকার মারুফ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলের চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, ভোটের জন্য একটি রাজনৈতিক দলের নেতারা জনগণকে নানা প্রলোভন, প্রতিশ্রুতি দিচ্ছে। তাদের মিষ্টি কথায় দুর্বল হবেন না। এরা ধোঁকাবাজ, তাদের কথা বিশ্বাস করবেন না। তারা কথার জাদু জানে।

খন্দকার মারুফ বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। দল হিসাবে বিএনপি এবং নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অপ্রতিদ্বন্দ্বী। ক্ষমতায় গেলে কৃষকের জন্য কৃষি কার্ড এবং অসহায় মা-বোনেরা পাবেন ফ্যামিলি কার্ড। এতে পরিবারে সচ্ছলতা আসবে। বেকারদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য থাকবে অবারিত সুযোগ-সুবিধা। খন্দকার মারুফ ১২ ফব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। এই সময় উপস্থিত ছিলেন- দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার ও কামাল হোসেন, কেন্দ্রীয় যুব দল নেতা মামুন হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা ভিপি মাহবুবুর রহমান, দাউদকান্দি উপজেলা যুব দলের সদস্য সচিব মো: রোমান খন্দকার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আল আমীন সরকার, দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর মেম্বার ও সাধারণ সম্পাদক মহসিন মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।