মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান বলে দলের মিডিয়া সেলের বার্তায় নিশ্চিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গেয়েছিলেন তারেক রহমান। গতকাল শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে রাতে আবারো মাকে দেখতে গেলেন তিনি।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। মেডিক্যাল বোর্ডের দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।