ভুটানের রাষ্ট্রদূতের চট্টগ্রাম বন্দর পরিদর্শন
Printed Edition
বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি গত রোববার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। চট্টগ্রাম বন্দরে তাকে স্বাগত জানান চবক চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান। এ সময় চেয়ারম্যান তার সময়কালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন অগ্রগতির বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত চবক এর সাফল্যে অভিভূত হন এবং চেয়ারম্যানকে ভুটান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে ভুটানের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম আরো গতিশীল করা সম্ভব হবে। পরিশেষে রাষ্ট্রদূত ও চেয়ারম্যান দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে ভবিষ্যতে দু’দেশের সম্পর্ককে আরো উচ্চতায় নিতে আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিন পরির্দশন করেন এবং কার্যক্রম দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।