শ্বেতাঙ্গ ‘নিপীড়ন-এর অভিযোগ
দক্ষিণ আফ্রিকায় মার্কিন এইডস অনুদান বন্ধ
Printed Edition
বিবিসি
দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতন ও সহিংসতা দমনে ব্যর্থতার জেরে দেশটির এইচআইভি-এইডস প্রতিরোধ কর্মসূচিতে অর্থায়ন বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। মার্কিন সরকারের এই আকস্মিক পদক্ষেপের কারণে বিশ্বের সবচেয়ে বড় এইডস আক্রান্ত জনগোষ্ঠীর এই দেশটিতে চিকিৎসা ও স্বাস্থ্য খাত এক বড় ধরনের সঙ্কটের মুখে পড়তে যাচ্ছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত এইডস ত্রাণ তহবিল ‘পেপফার’ (চঊচঋঅজ) থেকে দক্ষিণ আফ্রিকাকে দেয়া অনুদান ধাপে ধাপে কমিয়ে আনা হবে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই মূলত দুই দেশের মধ্যকার সম্পর্কে টানাপড়েন শুরু হয়, যার চূড়ান্ত প্রভাব পড়ল এই জীবনরক্ষাকারী স্বাস্থ্য তহবিলে। ক্ষমতা গ্রহণের পরপরই জারি করা এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ তোলেন, দক্ষিণ আফ্রিকার বর্তমান সরকারি নীতি শ্বেতাঙ্গ খামারিদের ওপর সহিংসতা ছড়াচ্ছে।