গ্র্যামিতে ব্যাড বানির নতুন ইতিহাস

Printed Edition
bino-4
গ্র্যামিতে ব্যাড বানির নতুন ইতিহাস

বিনোদন ডেস্ক

২০২৬ সালের গ্র্যামি পুরস্কারের আসরে এক অভাবনীয় ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকান তারকা ব্যাড বানি। তার বহুল প্রশংসিত অ্যালবাম ‘দেবি তিরার মাস ফোটোস’ বছরের সেরা অ্যালবামের মর্যাদা জিতে নিয়েছে। পুরস্কারের ইতিহাসে এই প্রথম কোনো স্প্যানিশ ভাষার অ্যালবাম এই শীর্ষ সম্মান অর্জন করল।

পুরস্কার গ্রহণের সময় আবেগঘন এক বক্তব্যে নিজের জন্মভূমিকে স্মরণ করে ব্যাড বানি বলেন, ক্ষুদ্র দ্বীপের বাসিন্দা হলেও তাদের অর্জনের ক্ষমতা সীমাহীন। তিনি এই বিজয় উৎসর্গ করেন সেসব মানুষদের, যারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য জন্মভূমি ছেড়ে প্রবাসে পাড়ি দিয়েছেন।

একই অনুষ্ঠানে সেরা নতুন শিল্পী হিসেবে প্রথমবার পুরস্কার জিতে নেন অলিভিয়া ডিন। অশ্রুসিক্ত চোখে তিনি নিজেকে একজন অভিবাসীর উত্তরসূরি হিসেবে পরিচয় দিয়ে নিজের সাহসিকতার কথা তুলে ধরেন। এ ছাড়া অনুষ্ঠানে প্রয়াত দুই কিংবদন্তি শিল্পী ডি অ্যাঞ্জেলো এবং রবার্টা ফ্ল্যাককে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হয়। দীর্ঘ বিরতির পর এই মঞ্চে দেখা যায় প্রখ্যাত শিল্পী লরিন হিলকেও। সব মিলিয়ে ৬৮তম এই বার্ষিক আয়োজনটি ছিল ইতিহাস ও আবেগে ভরপুর।