এনবিএ এবং ইয়ুথ রেজোন্যান্সের উদ্যোগে রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

Printed Edition

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ) ও দ্যা ইয়ুথ রেজোন্যান্সের যৌথ আয়োজনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার রাত ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকার ফুটপাতে বসবাসকারী ভাসমান মানুষ, অস্থায়ী ছাপড়া ঘরে থাকা অসহায় পরিবার, রিকশাচালক ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতে খোলা আকাশের নিচে বসবাসরত মানুষদের কষ্ট লাঘব করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় সংগৃহীত শীতবস্ত্রগুলো আগেই বাছাই ও শ্রেণী বিন্যাস করে বিতরণ করা হয়েছে, যাতে প্রকৃত উপকারভোগীরা যথাযথ সহায়তা পান। এতে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের (এনবিএ) প্রধান নির্বাহী তামজিদ মাহমুদ সিয়াম এবং দ্যা ইয়ুথ রেজোন্যান্সের সিইও যায়িদ রুসাফীর যৌথ পরিচালনায় বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।