শিশু রামিসার স্মরণে পথশিশুদের ঈদ সেলামি দিলেন সেলিম উদ্দিন

Printed Edition
3rd-1
ঈদ-উত্তর অনুষ্ঠানে শিশুদের মধ্যে ঈদ সেলামি বিতরণ করছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন: নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

নিহত শিশু রামিসার স্মরণে রাজধানীর পথশিশুদের মধ্যে ঈদ-উত্তর ঈদ সেলামি বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা ‘ইচ্ছে পূরণ’ কর্মসূচিতে শতাধিক পথশিশুর হাতে ঈদ সেলামি হিসেবে নতুন টাকা তুলে দেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, প্রতিটি শিশুর নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব হবে। তিনি জানান, বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কল্যাণমূলক আবাসিক স্কুল নির্মাণ করা হবে। পথশিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে জামায়াত কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ‘ইচ্ছে পূরণ’ সংগঠনের স্বেচ্ছাসেবক এবং স্থানী জামায়াতের নেতৃবৃন্দ।