রূপগঞ্জে ইসলামী আন্দোলন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Printed Edition
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাসেমী (হাত পাখা) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ২৪ ডিসেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা মো: আশিকুর রহমানের কাছ থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় রূপগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা কাজী কামরুজ্জামান, সিনিয়র সহসভাপতি কাজী শফিকুল ইসলাম, সহসভাপতি শফিকুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন।
মুফতি ইমদাদুল্লাহ হাসেমী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সত্য ও ন্যায়ের পথে আছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের ইসলামী আন্দোলন বাংলাদেশে ঠাঁই দেবো না। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখব। এ ছাড়া তিনি সমাজের সব বৈষম্য দূর করে আদর্শ ও স্বপ্নের রূপগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।