জাফলং ভ্রমণে নয়া দিগন্ত পরিবার
Printed Edition
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট পরিদর্শন করেছেন দৈনিক নয়া দিগন্ত মিডিয়া করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর খন্দকার জাকির ও পরিচালক খন্দকার এনায়েত হোসেনের নেতৃত্বে দৈনিক নয়া দিগন্ত মিডিয়া পরিবারের ৫০ সদস্যের (পারিবারিক) একটি প্রতিনিধি টিম।
গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট বিজিবি ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করেন।
তাদেরকে অভ্যর্থনা জানান, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমনের নেতৃত্বে গোয়াইনঘাট প্রেস ক্লাবের একটি প্রতিনিধিদল।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোচিফ আব্দুল কাদের তাপাদার, স্টাফ রিপোর্টার এম জে জামিল, ফটো সাংবাদিক জয়নাল আবেদীন, নয়া দিগন্তের গোয়াইনঘাট প্রতিনিধি আমির উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি সুয়েব আহমদ, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সহসম্পাদক মিনহাজ মির্জা, কাউসার আহমদ রাহাত, রফিক সরকার, শাহ আলম, সাইদুল ইসলাম গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের কার্যকরী সদস্য সাকিব আহমদ, ডালিম আহমদ প্রমুখ।