ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-1
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

যুদ্ধ যখন তুঙ্গে, মেরিন্তারা দ্রুত চলে যায় আন্দ্রারিণীর অন্ধকার গুহায়। সেখানে সুরক্ষিত সেই ‘বাইনমাছের মতো জাদুদণ্ডটি’ তুলে এনে আছড়ে ভেঙে ফেলে। চিরতরে লুপ্ত হয়ে যায় আন্দ্রারিণীর যত্তোসব জাদুকরী কারিশমা। এবার মেরিন্তারা তার মানব-স্পর্শ পাওয়া শক্তিশালী বাহু দিয়ে আন্দ্রারিণীর দিকে ছুটে যায়। চেপে ধরে তার কণ্ঠনালী। এরপর আরেক হাত দিয়ে সে তার নিজের সোনালি কণ্ঠস্বরটি ছিনিয়ে নেয়। ফিরে পায় সে তার আগের সুমিষ্ট কণ্ঠ। সে তখন চিৎকার দিয়ে উঠে, ‘বাবা!’

মেরিন্তারার সুমিষ্ট কণ্ঠস্বরে ‘বাবা’ ডাক শুনে এগিয়ে আসেন লাউতান সিংহ। তিনি স¯েœহে বুকে জড়িয়ে ধরেন তার মেয়েকে। মেরিন্তারা কান্নামিশ্রিত কণ্ঠে বলে, ‘বাবা, আমি আমার কণ্ঠস্বর ফিরে পেয়েছি, যেটা বন্ধক রেখেছিলাম আন্দ্রারিণীর কাছে!’

(চলবে)