আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত
Printed Edition
ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের খুলনা অঞ্চলের সব উপশাখার অংশগ্রহণে আয়োজিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬ খুলনা অঞ্চল’। শনিবার খুলনা শহরস্থ একটি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই বিজনেস কনফারেন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো: মেহমুদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফাসহ চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল। এ ছাড়াও খুলনা রিজিওনাল হেড মো: ইফতেখার আহমেদ এবং খুলনা অঞ্চলের সব উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।