ভোলা-১ আসনে পার্থর জন্য ভোট চাইলেন মা রেবা রহমান
ভোলা প্রতিনিধি
ভোলা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে সন্তানের জন্য ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র নাজিউর রহমান মুঞ্জর স্ত্রী রেবা রহমান। ছেলে বিজেপির প্রার্থী আন্দালিব রহমনা পার্থর পক্ষে ভোট চাইছেন তিনি। বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী কোড়ালিয়া গ্রামে এক উঠান সভায় তিনি বিএনপির সমর্থিত আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি মার্কায় সবাইকে ভোট দেয়ার আহবান জানান।
এ সময় রেবা রহমান বলেন, পার্থ যেন ভোলার মানুষকে তার বাবার মতো সেবা করতে পারে, এ জন্য ১২ ফেব্রুয়ারি গরুর গাড়িতে ভোট দিবেন। তাই সবার সহযোগিতা ভালোবাসা দিয়ে নির্বাচিত করতে হবে। আমার ছেলে যেন তার বাবার আদর্শে চলতে পারে এটাই প্রত্যাশা করি। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।