ট্টগ্রামে আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন (৪৭) ও সোনিয়া (৩০) নামে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বাসা নগরের কোতোয়ালি থানা এলাকায়।
সোমবার বেলা ১১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এটিকে আত্মহত্যা ধারণা করছে পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, রোববার দুপুরে ওই দম্পতি রয়েল পার্ক নামে আবাসিক হোটেলে উঠেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে অচেতন অবস্থায় এবং রিপনকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য দু’জনের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।