ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক জামাল উদ্দিন আহমেদের ইন্তেকাল

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ রাজধানীর একটি হাসপাতালে শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার ইন্তেকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে ভিসি বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন। এ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রসঙ্গত, অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হলের প্রভোস্টসহ বিভিন্ন প্রশাসনিক ও অ্যাকাডেমিক দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।