ইইউ প্রধানকে ভণ্ডামি বাদ দেয়ার আহ্বান ইরানের

Printed Edition

আলজাজিরা

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেয়েন বলেছেন, ‘ইরানের জনগণ স্বাধীনতা, মর্যাদা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাওয়ার যোগ্য।’ ইউরোপীয় ইউনিয়নের প্রধানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, ‘দয়া করে এই ভণ্ডামি বন্ধ করুন।’

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধম্য এক্স-এ এ মন্তব্য করেন তিনি । ভন ডের লেয়েনের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে বাঘাই বলেন, ‘দয়া করে এই ভণ্ডামি বন্ধ করুন। দখলদারিত্ব, গণহত্যা ও নৃশংসতার অনুমোদন দিয়ে ইতিহাসের ভুল পাশে দাঁড়িয়েই আপনি আপনার রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন। আর এখন ইরানিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন ও যুদ্ধাপরাধকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।’

বাঘাই অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব ‘আইনহীনতা ও নৃশংসতার মুখে নীরব থেকেছে’। বাঘাই মনে করেন এমন কর্মকাণ্ড নৃশংসতার সাথে জড়িত থাকারই শামিল।