প্যারিসে স্মরণসভায় বক্তারা

শহীদ ওসমান হাদি এ ভূখণ্ডে আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এক মহান জেনারেল

Printed Edition

ফ্রান্সের প্যারিস থেকে প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা এবং তার হত্যাকারীদের বিচারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্যারিসের অদূরে পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও সাংবাদিক আবদুল মান্নান আজাদ, পরিচালনা করেন শহীদ ওসমান হাদি সমর্থক ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান।

সিনিয়র সাংবাদিক ও এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদ রুখতে শহীদ হাদির দেখানো পথ আমাদের আজীবন দিশা দেখিয়ে যাবে।

সভায় বক্তাদের মধ্যে অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী বলেন, ওসমান হাদি এ ভূখণ্ডে রাজনৈতিক আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এক মহান জেনারেল। তার সৈনিক হয়ে আমরা এ লড়াই চালিয়ে নেবো।

মান্নান আজাদ বলেন, সাম্রাজ্যবাদী শকুনদের থাবা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হাদির দেখানো পথে লড়াইয়ের কোনো বিকল্প নেই।

কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী, এফবিজেএ মুখপাত্র ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, অ্যাক্টিভিস্ট মীর জাহান, বিসিএফ সাধারণ সম্পাদক নজমুল কবির, ব্যবসায়ী আজাদী আবুল বাশার (হেলাল), বিএনডিএ আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী, কাজী নজরুল সেন্টার ফ্রান্সে সভাপতি কবি সোহেল আহমেদ, কবি চৌধুরী রেজাউল হায়দার, ব্যবসায়ী শহিদুল ইসলাম, বাংলাদেশী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, এনসিপি ফ্রান্সের সদস্যসচিব শাফওয়াত হোসেন (রাব্বি রাজ), রাজনীতিবিদ রেজওয়ান হিমেল, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, এফবিজেএ সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াস তানিম, সাংবাদিক বদরুল বিন আফরুজ, আকাশ গবেষক ইকরামুল কবির সালমান, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আরাফাত, সাংবাদিক ইয়াসির আরাফাত (খোকন), সাইফুল ইসলাম, মামুন মাহিন প্রমুখ।