দিনাজপুর চেম্বার্স অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Printed Edition

দিনাজপুর প্রতিনিধ

দিনাজপুর চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু বক্কর সিদ্দিক।

সাধারণ সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন চেম্বার্স অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি শামিম কবির, পরিচালক পাপ্পু চৌধুরী, পরিচালক হুমায়ুন রেজা চৌধুরী শামিম, পরিচালক সুজা-উর-রব চৌধুরী, পরিচালক শাহেদ রিয়াজ চৌধুরী, পরিচালক মোসাদ্দেক হোসেন, পরিচালক শামিম কবির অপু, পরিচালক মানবেন্দ্র দাস মনজ, পরিচালক রুবেল হোসেন, পরিচালক মোস্তফা কামাল মিলন ও সাবেক পরিচালক জর্জিস আনাম প্রমুখ।