পিজা তৈরির রেকর্ড
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
মাত্র ৩১.২২ সেকেন্ডে তিনটি বড় মাপের পিজা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডোমিনো’স পিজার ম্যানেজার। এই কৃতিত্বে তিনি বিশ্বের দ্রুততম পিজা মেকারের খেতাব জয় করেছেন। মানাসাসের বাসিন্দা রিচার্ড ডেলসিড সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফাস্টেস্ট পিজা মেকিং কম্পিটিশনে শীর্ষ স্থান দখল করে পাঁচ হাজার ডলার পুরস্কার জেতেন। পাশাপাশি একটি ট্রফি ও চ্যাম্পিয়নশিপ বেল্ট পান তিনি।
এই জয়ে দারুণ আপ্লুত ডেলসিড বলেন, এই জয় আমার জন্য অনেক কিছু। এই প্রতিযোগিতা কেবল কম সময়ে বানানোর বিষয় ছিল না, এটি ছিল প্রচণ্ড চাপের মধ্যে থেকে মানসম্পন্ন পিজা তৈরির বিষয়। সাধারণত প্রতিদিনই আমাদেরকে দোকানে এ কাজ করতে হয়। এটি বছরের পর বছর কঠোর পরিশ্রম আর অনুশীলনের ফল। আমি সত্যিই দারুণ গর্বিত। আমি আমার প্রশিক্ষক ও সহ-প্রতিযোগীদের প্রতি অনেক কৃতজ্ঞ। তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। না হয়, আমার পক্ষে এটি সম্ভব হতো না।
ডেলসিড বলেন, আমি স্কুলে থাকা অবস্থায় আমার বোন আমাকে এখানে নিয়ে আসে। সত্যি বলতে সে আমাকে ম্যানেজার হিসেবে দেখতে চায়নি। তবে এখন সে আমাকে পছন্দ করে।