সাহায্যের আবেদন
আহত সন্তানকে বাঁচাতে বাবার আকুতি
Printed Edition
লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহনে বালুভর্তি একটি ট্রাক্টর সেতু ভেঙে পড়ে গেলে ওই ট্রাক্টরের হেলপার ১২ বছরের শিশু আল-আমিন গুরুতর আহত হয়। গবীর পরিবারের এই ছেলেটির ব্যয়বহুল চিকিৎসা চালাতে এখন অর্থসঙ্কটে পড়েছে পরিবারটি। বর্তমানে আল-আমিন বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার বাম পায়ে অস্ত্রোপচার হয়েছে।
আল-আমিনের বাবা ভুট্টু মিয়া বলেন, দারিদ্র্যের কারণে ছেলেকে অল্প বয়সেই হেলপারের কাজ করতে পাঠাতে হয়েছিল। চিকিৎসার জন্য ধারদেনা করে যা ছিল, তা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে আরো কয়েক মাস তাকে চিকিৎসায় রাখতে হবে। কিন্তু চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো ব্যয় বহন করা এখন তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।
আল-আমিনের চিকিৎসায় সহায়তা করতে আগ্রহীরা তার বাবা মো: ভুট্টু মিয়ার মোবাইল নম্বরে ০১৯৯৯৬৫৫৪১২ (বিকাশ, পার্সোনাল) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।