ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে : মিরসরাই পীর
Printed Edition
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মিরসরাই পীর আল্লামা আবদুল মোমেন নাছেরী বলেছেন, ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত হয়ে মহান আল্লাহ তায়লার সন্তুষ্টি অর্জন করতে হবে, মুসলামানদের জাতির পিতা হজরত ইব্রাহিম (আ:) ও তার স্ত্রী হাজেরা তাদের প্রিয় পুত্র ইসমাইলের (আ:) স্মৃতিবিজড়িত আজকের এই দিন। মহান আল্লাহ তায়লার সন্তুষ্টি অর্জনের জন্য তার উদ্দেশ্যে সবকিছু ত্যাগ করে দেয়ার চেতনা আমাদের মনে জাগ্রত করে।
গত ২৮ মে চট্টগ্রামের মিরসরাইয়ে শতবর্ষ পুরনো হাদি ফকির হাট মির্জা বাজার কেন্দ্রীয় ঈদগা ময়দানে পবিত্র ঈদ উল আজহার বয়ানে তিনি এ কথা বলেন।
পরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ও দেশবাসীর জন্য মহান আল্লাহর রহমত এবং ফিলিস্তিন, সিরিয়াসহ সারা বিশে^র মজলুম মুসলামানদের জন্য বিশেষ করে ভারতের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত ও গায়েবি সাহায্য কামনায় দোয়া করা হয়। বিজ্ঞপ্তি।