কুয়েতে মানবিক সঙ্কটে পড়া মামুনকে দেশে পাঠিয়েছে দূতাবাস
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
কুয়েতে মানবিক সঙ্কটে পড়া প্রবাসী বাংলাদেশী নাগরিক আল মামুনকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস।
গতকাল বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কী ধরনের মানবিক সঙ্কটে পড়েছে ওই যুবক তা উল্লেখ করেনি দূতাবাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাসের সহায়তায় ১ জুন কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কট২৮৩) প্রবাসী বাংলাদেশী আল মামুন দেশে রওনা হন। এ সময় দূতাবাসের একজন প্রতিনিধি তাকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।