অনার স্মার্টফোনে বিজয় অফার

Printed Edition
pro-4
অনার স্মার্টফোনে বিজয় অফার

প্রযুক্তি ডেস্ক

স্মার্টফোনে আকর্ষণীয় ‘বিজয়’ অফার চালু করেছে অনার বাংলাদেশ। এই অফারের আওতায় ক্রেতারা ১০ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। অনার ৪০০ ৫জি এবং অনার ৪০০ প্রো ৫জি এই দুই মডেলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে। বর্তমানে অনার ৪০০ ৫জির বাজারমূল্য ৫৯,৯৯৯ টাকা এবং অনার ৪০০ প্রো ৫জির পাওয়া যাচ্ছে ৭৯,৯৯৯ টাকায়। ক্যাশব্যাক সুবিধার ফলে তুলনামূলক কম খরচে অনারের এ স্মার্টফোনগুলো কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

ক্যাশব্যাক সুবিধা নেয়ার প্রক্রিয়াটিও বেশ সহজ। ফোন কেনার পরে সংশ্লিষ্ট ওই হ্যান্ডসেট থেকেই ডিভাইসটির আইএমইআই নম্বর এসএমএস করলে, ফিরতি বার্তায় ক্যাশব্যাক সংক্রান্ত তথ্য জানিয়ে দেয়া হবে। এ ছাড়া, গ্রাহকদের আরো বাড়তি সুবিধা দিতে, ‘সহজ কিস্তিতে শখের অনার’ নামের একটি সহজ ক্যাশ-ইএমআই সুবিধাও চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সহজ কিস্তিতে পছন্দের অনার স্মার্টফোন কিনতে পারবেন ব্যবহারকারীরা। অনার ৪০০ সিরিজের ফোনগুলো এখনকার অত্যাধুনিক স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এ সিরিজের দু’টি মডেলেই রয়েছে ৬.৫৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৭৩৬দ্ধ১২৬৪ রেজুলেশন। ৬০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি ও এআই-ভিত্তিক ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম দেয় দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের সুবিধা। ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি, এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে বাড়তি চমক। অনার প্লে১০ ও অনার ম্যাজিক ভি ফাইভ কিনলে মিলবে বিশেষ উপহার। ১০,৯৯৯ টাকা দামের অনার প্লে১০-এর সাথে পাওয়া যাবে অনার নেকব্যান্ড, আর ১,৯৯,৯৯৯ টাকা দামের অনার ম্যাজিক ভি ফাইভের সাথে থাকছে অনার হেডফোন।