ঈদে তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির

Printed Edition
3rd-6
জাতীয় জাদুঘরের সামন্ েসংবাদ সম্মেলনে এনসিপি নেতারা : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

আসছে ঈদুল ফিতরে তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করবে নাগরিক সমাজ। রাজধানীতে গত বছরের মতো ঈদ মিছিল হবে এবারও।

গতকাল মঙ্গলবার দুপুরে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

এনসিপির মুখপাত্র বলেন, ঈদের দিন সকালে হাইকোর্ট এলাকা থেকে শুরু হয়ে শহীদ মিনার ঘুরে মিছিল শেষ হবে শাহবাগে। চাঁদরাতে রবীন্দ্র সরোবরে মেহেদি অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন এবং ঈদের পরদিন সোহরাওয়ার্দী উদ্যানে ঘুড়ি উৎসব হবে বলে জানান এনসিপি মুখপাত্র।

আসিফ মাহমুদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শামিল হতে পারবে এই আয়োজনে।

ঈদকে ঘিরে এ আয়োজনে যে কেউ ভলান্টিয়ার হতে পারবেন জানিয়ে তিনি বলেন, অর্থ সংগ্রহ করা হবে ক্রাউড ফান্ডিয়ের মাধ্যমে।