ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-1
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

প্রাসাদের পরিচারিকারা মেরিন্তারাকে সুন্দর একটি কক্ষে নিয়ে গেল। তাকে মখমলের তৈরি নীল রঙের একটি পোশাক পরিয়ে দিলো। তার চুলগুলো শুকিয়ে খোঁপা করা হলো। আর তার গলায় পরানো হলো হীরকখচিত মুক্তোর মালা; পায়ে পরানো হলো পায়েল, বাহুতে বাজু, কপালে টিকলী।

দুপুরে রাজকুমার মান্দারশাহ মেরিন্ততারাকে নিয়ে এলেন তাদের খাবার টেবিলে। টেবিলে সাজিয়ে রাখা হয়েছে শতেক পদের খাবার। মেরিন্তারা এর আগে কখনো এমন খাবার খায়নি, দেখেওনি কখনো। সাগরে তার বাবার প্রাসাদে ছিল শুধু সামুদ্রিক শৈবাল-শস্য, কাঁকড়ার-মাংস আর শামুক-বিস্কুট। এগুলোই বড় মজা করে খেয়েছে সে। কিন্তু এমন টেবিল ভর্তি সাজানো অদ্ভুত খাবার, রান্না করা মাংস, নানান পদের ফিন্নি-পায়েস ও মিষ্টি জীবনে দেখেনি সে। মেরিন্তারা এসব খাবার দেখে বড় অসহায় হয়ে পড়ে। কোনো কিছুই খেতে পারছে না সে। (চলবে)