এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি / প্রথম অধ্যায় : দ্বিতীয় ভাগ- ঘটনা ও লেনদেন

Printed Edition
syllbus-4
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন

সহকারী অধ্যাপক

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ২টি এবং ‘প্রথম অধ্যায় : দ্বিতীয় ভাগ- ঘটনা ও লেনদেন’ থেকে ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি

নিচের উদ্দীপকটি পড়ে ১১৬ ও ১১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

অর্থসঙ্কটে ‘ক’ সিটি কর্পোরেশন। এ সঙ্কটে পড়ায় কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নেয়া ভবিষ্যৎ তহবিলের (প্রভিডেন্ড ফান্ড) টাকা খরচ করে ফেলেছে সিটি করপোরেশন। সমপরিমাণ অর্থ করপোরেশনের পক্ষ থেকে এই তহবিলে জমা হওয়ার কথা থাকলেও তা হয়নি। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মীদের আনুতোষিকের (গ্রাচ্যুইটি) টাকাও দিতে পারছে না করপোরেশন। ঠিকাদারদের প্রায় ২০ কোটি টাকার বিল বাকি পড়েছে।

১১৬. হিসাববিজ্ঞানের কোন উদ্দেশ্যটির অনুপস্থিতির কারণে সিটি কর্পোরেশন আর্থিক সঙ্কটে পড়েছে?

(ক) প্রাতিষ্ঠনিক কাঠামোর বিস্তৃতি

(খ) কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি

(গ) বিজ্ঞান ও প্রযুক্তির অধিক ব্যবহার

(ঘ) সঠিক হিসাবরক্ষণ ও নিয়ন্ত্রণ

১১৭. উদ্দীপকের সিটি কর্পোরেশনের সম্পদ ও দায়ের সামঞ্জস্য বিধানের জন্য প্রয়োজন-

র. অভ্যন্তরীণ জবাবদিহিতা সৃষ্টি

রর. সততা ও দায়িত্ববোধের বিকাশ

ররর. একাধিক বছরের আর্থিক বিবরণীর তুলনামূলক বিশ্লেষণ

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : ১১৬. ঘ, ১১৭. ঘ।

প্রথম অধ্যায় : দ্বিতীয় ভাগ- ঘটনা ও লেনদেন

১. নিচের কোনটি অনগদ লেনদেন?

(ক) স্থায়ী সম্পত্তির অবলোপন (খ) অনাদায়ী পাওনা পুনরুদ্ধার

(গ) অগ্রিম সেবা আয় (ঘ) অগ্রিম খরচ

২. লেনদেনের উৎস কী?

(ক) ব্যবসায় প্রতিষ্ঠান

(খ) নগদ টাকা

(গ) ব্যবসায়ের মালিক (ঘ) ব্যবসায়ে সংঘটিত ঘটনা

৩. লেনদেন শব্দটির অভিধানিক অর্থ কী?

(ক) গ্রহণ-বর্জন

(খ) দেনা-পাওনা

(গ) আদান-প্রদান

(ঘ) দেয়া-নেয়া

৪. কোনটি লেনদেনের আবশ্যকীয় বৈশিষ্ট্য নয়?

(ক) অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য

(খ) দু’টি পক্ষ

(গ) আর্থিক অবস্থার পরিবর্তন

(ঘ) দৃশ্যমানতা

৫. কোনটি লেনদেনের আবশ্যকীয় বৈশিষ্ট্য নয়?

(ক) দৃশ্যমানতা

(খ) অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা

(গ) দ্বৈতসত্তা

(ঘ) আর্থিক অবস্থার পরিবর্তন

৬. নিচের কোন লেনদেনটি মালিকানা স্বত্ব বৃদ্ধি করে?

(ক) বেতন প্রদান ৫,০০০ টাকা

(খ) আসবাবপত্রের অবচয় ৪,০০০ টাকা

(গ) বিনিয়োগের সুদ ১,০০০ টাকা

(ঘ) ঋণের সুদ ২,০০০ টাকা

উত্তর : ১. ক, ২. ঘ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. গ।