রেমিট্যান্স সেবায় গোল্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

Printed Edition

রেমিট্যান্স সেবায় অনবদ্য অবদান রাখার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ দিয়েছে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশী (এনআরবি)। গত ১২ এপ্রিল রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: রফিকুল ইসলাম। সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক। এ সময় ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ফজলে এলাহী আকবরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।