হুইলচেয়ার ক্রিকেটে যমুনা চ্যাম্পিয়ন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত হুইলচেয়ার জাতীয় ক্রিকেট দল গঠনের লক্ষ্যে হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যমুনা। গত মঙ্গলবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৯ উইকেটে সুরমাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। ফাইনাল সেরা রায়হান হোসেন রাজা, টুর্নামেন্ট সেরা ও সেরা বোলার রাজু মিয়া এবং সেরা ব্যাটার জুলহাস।