ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫

ব্যবসায়িক সাফল্যে অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

Printed Edition

২০২৫ সালে দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্যান্ড ওয়ালটনের পণ্য বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সাফল্য অর্জনে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে গত বছর পণ্য বিক্রয় ও ব্যবসা সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় দেশব্যাপী বিভিন্ন জোনের আওতাধীন ১৬০টি ওয়ালটন প্লাজাকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্লাজা নেটওয়ার্কের ২৮ জন কর্মকর্তাকে ‘বেস্ট এম্পøয়ি অ্যাওয়ার্ড’ সম্মাননা প্রদান করা হয়।

‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে গত রোববার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত দিনব্যপী ‘ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ এ সেরা প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও কর্মকর্তাদের হাতে পুরস্কার এবং সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। পাশাপাশি চলতি বছরেও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা মোকাবেলা করে পণ্য বিক্রয়, অর্থ আদায় ও মুনাফায় সাফল্যের ধারাবাহিকতায় বজায় রাখতে অনুষ্ঠানে প্লাজা ব্যবস্থাপক ও বিক্রয় প্রতিনিধিদের নানা সময়োপযোগী ও কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।