বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
আট দলের ঐক্য অটুট রেখে জনমত গড়ে তোলার আহ্বান
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আট দলের ঐক্য অটুট রেখে জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। গতকাল সংগঠনটির পার্লামেন্টারি কমিটির বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ূম সোবহানী, মাওলানা মোখলেসুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব ডা: মাওলানা ইলিয়াস খান, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা আজিজুল হক, মাওলানা মোজাম্মেল তালুকদার, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নেতাকর্মীদেরকে আট দলের পক্ষে ব্যাপক জনমত গড়ে তুলতে এবং সমঝোতার ভিত্তিতে আট দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানানো হয়।