প্রশ্নোত্তর

Printed Edition
islami logo
প্রশ্নোত্তর

প্রশ্ন : কারো সৌন্দর্য, শরীর নিয়ে অথবা কেউ দেখতে সুন্দর বা কালো কিংবা কেউ মোটা বা চিকন এ ধরনের কথা বলা উচিত না, যা গুনাহ অথবা পাপের কাজ... এ সম্পর্কিত কিছু তথ্য কুরআন বা হাদিসে আছে কি না, থাকলে দয়া করে রেফারেন্সসহ জানাবেন।

উত্তর : কারো সৌন্দর্য, শরীর নিয়ে অথবা কেউ দেখতে সুন্দর বা কালো কিংবা কেউ মোটা বা চিকন এ ধরনের কথা বলা বড় গুনাহের কাজ। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, ‘তোমরা কারো উপনাম বানাবে না, ঈমান গ্রহণের পর এটা বিরাট জঘন্যতম কাজ। যারা এই খারাপ কাজ করে) তওবা না করবে তারা জালিম। (সূরা হুজুরাত-১১) আশা করি উত্তর পেয়েছেন।

-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট